প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
তিতাসে ছেলেকে বাঁচাতে গিয়ে পিতার মর্মান্তিক মৃত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি গ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে এক পিতা প্রাণ হারিয়েছেন।এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে।নিহত ব্যক্তির নাম মো.হেলাল মিয়া। তিনি জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ভূঁইয়ার বাজারে নৌকা বিক্রির ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে হেলাল মিয়া তার ছেলেকে নিয়ে নন্দীরচর গ্রামে গাছ কাটতে গিয়েছিলেন। এ সময় একটি বড় গাছ ছেলের ওপর পড়ে যাওয়ার উপক্রম হলে তিনি ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত গাছটি গিয়ে পড়ে হেলাল মিয়ার ওপরেই। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মা/রা যান। হেলাল মিয়ার মৃ/ত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা বলেন, “তিনি ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ, নিজের জীবন বাজি রেখে ছেলেকে বাঁচিয়ে গেছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.