রংপুর প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো কোরবানিকৃত দুম্বার মাংস দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। তবে বরাদ্দ ও বিতরণের পরিমাণে গড়মিলের অভিযোগ উঠেছে।
সৌদি সরকারের মানবিক উদ্যোগ “আল-আদাহি প্রকল্প,এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কাউনিয়া উপজেলার জন্য ২৬ কার্টুন (৭০৭ কেজি) দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয় বলে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। কিন্তু উপজেলা প্রশাসনের দাবি, তারা পেয়েছেন মাত্র ২৪ কার্টুন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাব হোসেন বলেন,প্রজ্ঞাপনে কাউনিয়া উপজেলার জন্য ২৬ কার্টুন মাংস বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা বাস্তবে পেয়েছি ২৪ কার্টুন। বাকি দুই কার্টুন জেলা কার্যালয়ে কর্মকর্তারা নিজেদের জন্য রেখে দিয়েছেন বলে শুনেছি।
অন্যদিকে জেলা প্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বলেন,আমরা মোট ২৬ কার্টুনই পাঠিয়েছি। কাউনিয়া উপজেলায় কম দেওয়া হয়নি।
প্রশাসনের দুই দফতরের বক্তব্যে তৈরি হয়েছে তথ্যবৈপরীত্য। স্থানীয়রা অভিযোগ করছেন, এ ঘটনায় বরাদ্দ বণ্টনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক অসহায় পরিবার এখনও মাংস না পাওয়ার অপেক্ষায় আছেন বলেও জানা গেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন যদি জনসম্মুখে বিতরণ তালিকা প্রকাশ করে এবং গণমাধ্যমকে সম্পৃক্ত করে, তাহলে এই বিতর্কের অবসান ঘটবে এবং প্রকৃত সুবিধাভোগীরা উপকৃত হবেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.