
সত্য প্রকাশ ডেস্ক
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলির ঘটনায় আহত হলেও তিনি মূল টার্গেট ছিলেন না বলে জানাচ্ছে পুলিশ।
সে ঘটনায় যে ব্যক্তি নিহত হয়েছেন তিনিই আসলে মূল টার্গেট ছিলেন- বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
নিহত সরোয়ার হোসেন বাবলা সন্ত্রাসী ছিলেন বলে পুলিশ দাবি করে বলছে, 'ভাড়াটে খুনি' এনে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।
"যারা ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তারা কোনো নির্দিষ্ট দলের ক্যাডার না, যখন যেখানে সুবিধা সেদিকে কাজ করে। এদের ভেতরে কিছু হায়ারড কিলার (ভাড়াটে খুনি) আছে বলে আমাদের সন্দেহ। দেশের বাইরেও এদের লোকজন আছে," বিবিসিকে বলছিলেন চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসিব আজিজ।
এদিকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে বিএনপির এই দাবির কোনো সম্পর্ক দেখছে না পুলিশ।
নিহত ব্যক্তির সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করছেন বিএনপি নেতারা। বরং, সরকারের দিকে অভিযোগের আঙুল তাক করে তারা বলছেন, অবৈধ অস্ত্র বিরোধী কোনো অভিযান না চালানোয় এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটছে।
চট্টগ্রামের ঘটনার 'তীব্র নিন্দা' জানিয়ে বিবৃতি হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.