সত্য প্রকাশ ডেস্ক
রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে বলছেন তাহলে আপনারা এতদিন কী করেছেন,” সরকারের উদ্দেশে এই প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার যশোরে দলটির নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি।
"সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে" বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
“আমরা এখনো কোনো বিষয় নিয়ে রাস্তায় নামিনি। কিন্তু মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে,” বলেন তিনি।
যে বিষয়গুলো সমাধান হয়েছে সেগুলো নিয়েই নির্বাচনের দিকে এগোতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মি. আলমগীর বলেন, "নির্বাচনের দিনই গণভোট হবে, এর আগে নয়"।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.