মোঃ আরমান হোসেন
গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গোপন অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রয়লব্ধ নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন মিয়া নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হলেও তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, কোনাবাড়ী কাঁচাবাজারের পিছনে এমএম গার্মেন্টসের পাশে মুকুল নীটওয়্যার সংলগ্ন আকুরা নামক সাততলা ভবনের পশ্চিম পাশের একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
এসআই তাইম, এএসআই স্বপন ও এএসআই রেজাউলের নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবল আবুল কালাম আজাদসহ একটি টিম বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ফ্ল্যাটের ড্রয়িং রুমে থাকা কাপবোর্ডের পিছনে ফ্রিজের কার্টনের ভাঁজ থেকে ১,৫০০ পিস ইয়াবা ও বিক্রয়লব্ধ নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ফ্ল্যাটটির ভাড়াটিয়া শাহিন মিয়া সম্প্রতি তার স্ত্রী ও দুই বছর বয়সী এক সন্তানসহ ওই বাসায় উঠেছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কেয়ারটেকার তাজ্জত মিয়া ও পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আজাদ সাহেবের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ও অর্থ জব্দ করা হয়।
কোনাবাড়ী থানা সূত্রে জানা গেছে, পলাতক শাহিন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.