স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের প্রতিজ্ঞা নেতৃবৃন্দের
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ডা. ইউনুছ আলী।
বক্তব্যে ডা. ইউনুছ আলী বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেই ঐক্যের মাধ্যমেই জাতি একটি নতুন দিকনির্দেশনা পেয়েছিল। আজ আমরা সেই চেতনাকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হতে চাই।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব মো. আজিজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সরকার, মো. মোজাম্মেল হক দুদু ও নাজির হোসেন,পৌর বি এন পি র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেম আপেল।
এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য মো. জাহিদুল ইসলাম খান, নুরুল আমিন সিদ্দিকী, মাহফুজার রহমান আপেল, যুবদল নেতা ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন,“৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক। শহীদ জিয়ার আদর্শই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক। সেই আদর্শের পতাকাবাহী বিএনপিকে আবারও জনগণের পাশে দাঁড়াতে হবে।”
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে শহীদ জিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সফলতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাইদুল হোসেন।
অনুষ্ঠানের শেষাংশে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.