প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। লাশের শরীরে আঘাতোর কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি এই নারী মানসিক প্রতিবদ্ধি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.