
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) ভোরে সাভারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
তিনি বলেন, “গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে।”
গ্রেফতারকৃতরা হলেন— আনন্দপুর সিটিলেনের পিওস (২১), সালমান (২২), রাব্বি (২০), শাকিল (২৪), সোহাগ (১৮), আমির হোসেন (৫০), ফেরদৌস হোসেন রুবেল (২৮), শাকিল আহমেদ জয় (২৯), নিত্য বাবু রাজবংশী (৫৫), মিজানুর রহমান রাসেল (৪২), টিপু সুলতান (২৭) ও শরিফুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উসকানিমূলক প্রচারণার উপকরণ, মোবাইল ফোন ও সন্দেহজনক কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এসব আলামত যাচাই–বাছাই শেষে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে আদালতে উপস্থাপন করা হয়েছে।
ওসি জুয়েল মিঞা আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা ঠেকাতে সাভার থানা সদা সতর্ক। কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.