মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে অর্গানিক কৃষি শিল্প ও বাণিজ্য মেলা২০২৫ শে, ডাঃ সালাউদ্দিন বাবুর লেখা বইয়ের স্টল সম্ভার এর শুভ উদ্বোধনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শনিবার(৮নভেম্বর) রাত সাড়ে ৮ টার সময়
পৌরসভার গেন্ডা এলাকায় অর্গানিক কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু র নিজের লেখা বই এর স্টল সম্ভার এর
আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জান বদির সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি সাবেক কাউন্সিলর আব্দুর রহমান।
এ সময় ডাক্তার সালাউদ্দিন বাবুর লেখা সবগুলো বই এই স্টলে পাওয়া যাবে বলে জানান তিনি। দর্শনার্থী ও বইপ্রেমীদের নতুন স্টল সম্ভারে ভিড় করতে দেখা গেছে। বই কিনতে ও দেখতে আসা দর্শনার্থীদের লেখক নিজেই অটোগ্রাফ দেন।
আরো উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি তুষার আহমেদ সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.