প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
ভুরুঙ্গামারীতে নিজ বাড়িতে মাদক সেবন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক সেবনের অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ নভেম্বর) সন্ধায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত তাজেল মিয়া (২৫) উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।
জানা যায়,সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের নিজ বাড়ীতে তাজেল মিয়া নামের ওই যুবককে মাদক সেবনকালে হাতেনাতে আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.