শাহাদাৎ হোসেন সরকার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১২ নবেম্বর) সকালে আশুলিয়ার ডেন্ডাবর বাগান বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশব্যাপী চলমান আন্দোলনকে বেগবান করতে ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।
তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন (ঢাকা-১৯, সাভার-আশুলিয়া)।
বক্তারা বর্তমান সরকারের নানা অনিয়ম, দুঃশাসন ও জনগণের ভোগান্তির চিত্র তুলে ধরে বলেন, সময় এসেছে গণআন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সভা শেষে আগামীর কর্মসূচি ঘোষণা করা হয় এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.