প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
সব কিছু পুড়ে ছাই —তিতাসে ক্ষতিগ্রস্তদের হাত ধরলেন প্রবাসী কুদ্দুস
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত তিনটার দিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।সৌদি প্রবাসী সমাজসেবক হাজী মোহাম্মদ কুদ্দুস সরকার খবর পেয়ে ঘোষণা দেন, “পাঁচটি ঘর করতে যত টাকা লাগে, সবই আমি দেব।” তার এই মানবিক সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন আশার আলো দেখছে।
এলাকাবাসীরা জানান,তিনি দীর্ঘদিন ধরে নীরবে মানবিক কাজে যুক্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তার জন্য দোয়া করে বলছেন “তার উদ্যোগে আমরা আবার নতুন করে ঘর তুলতে পারব।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.