বিশেষ প্রতিনিধি
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার রাজধানীর কচিকাঁচা ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের নিরাপত্তা, মামলা-হামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদ জানিয়ে সাত দফা দাবি তুলে ধরেন। তিনি এশিয়ান টিভির সাংবাদিক শিহাবকে মিরপুর থানা পুলিশের অহেতুক আটকের নিন্দা জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
পাকিস্তান থেকে ভার্চুয়ালি যুক্ত আন্তর্জাতিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির ইশতিয়াক আলী সাংবাদিকদের ওপর বৈশ্বিক নির্যাতন বন্ধে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান বলেন, দেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও হয়রানি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। তিনি আটক সব সাংবাদিকের মুক্তি দাবি করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা মানবাধিকার প্রতিদিন–এর অনুসন্ধানী প্রতিবেদন ও মানবাধিকারভিত্তিক সাংবাদিকতার প্রশংসা করেন। শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক মো. আবুল হাসান বলেন,
“দুর্নীতির বিরুদ্ধে কলম, মানবাধিকারের পক্ষে কণ্ঠ”—এই প্রতিপাদ্য সামনে রেখে আমাদের পথচলা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.