সত্য প্রকাশ ডেস্ক
মাগুরা-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মোটরসাইকেল শোডাউন, সড়ক অবরোধ ও সমাবেশ হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে জেলার
মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামাল কে আসনটিতে প্রার্থী ঘোষণার দাবিতে মোটরসাইকেল শোডাউন, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতা কর্মীরা।
এ সময় সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল যশোর থেকে মাগুরায় প্রবেশের সময় শালিখা উপজেলার সীমাখালি বাজার এলাকায় মোটরসাইকেল শোডাউন দিয়ে রিসিভ করেন তারা।
মোটরসাইকেল শোডাউন টি শিবাখালী বাজার থেকে যাত্রা শুরু করে মাগুরা যশোর মহাসড়ক ধরে আড়পাড়া বাজার হয়ে শালিখা বাজার দিয়ে বুনাগাতি গিয়ে শেষ হয়।
এ সময় বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন, ‘দল প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছেন। মাগুরা-২ আসনের মনোনয়ন ঘোষণার পর তৃণমূলের নির্বাচিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৫০১ জন ব্যাক্তি এ আসনের মনোনয়ন বাতিলের আবেদন করেছেন। একইসাথে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের কাছে জনমত জরিপ করে জনপ্রিয় ব্যক্তিকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার অনুরোধ জানিয়েছেন। আমি নেতাকর্মীদের অনুরোধে এসেছি। আগামী ১৮ তারিখে আড়পাড়া স্কুল মাঠে জনসভা রয়েছে। সেখানে নেতাকর্মীদের সাথে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত জানাব।
অন্যদিকে মাগুরা-মহম্মদপুর আঞ্চলিক সড়কের আউনাড়া বাজার থেকে ধোয়াইল বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা তৃণমূলের জনপ্রিয়তা যাচাই করে কাজী সালিমুল হক কামালকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার পক্ষে স্লোগান দেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.