মোঃ রোমান হোসেন
সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ও হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা -খোরশেদ আলম
ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিএনপির ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
রবিবার( ১৬নভেম্বর) রাতে সাভার পৌর সোবাহান বাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইয়ামিন চত্বর হয়ে সাভার সিটি সেন্টার এসে তা সমাপ্ত হয় ।
এ সময় বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মহাসড়ক।মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে আরিচা মহাসড়কে বিএনপি নেতা খোরশেদ আলমের নেতৃত্বে

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি— দেশের মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরত পেতে আজ রাস্তায় নেমেছে। এ সময় কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, “দেশের মানুষ আজ ন্যায়বিচার চায়, গণতন্ত্র চায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষ সহ আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করেছে।
তিনি আরও বলেন,“আগামীকালকের রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হাসিনা ও তার দলের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে— তাদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
মহাসড়কজুড়ে রাতভর অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনরত নেতাকর্মীরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.