নিজস্ব প্রতিনিধি
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আবারো ২ ধাপে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাগর ও নবীন নামের ২ রিকসা চালক আহত হয়েছে।
রোববার রাত ১০ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড অদম্য ৭১ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে ২ টি ও পরে রাত সাড়ে ১০ টায় পৌর সুপার মার্কেটের সামনে ১ টি ককটেল বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বিত্তরা দুর থেকে ককটেল বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.