সত্য প্রকাশ ডেস্ক
মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ করেছে আসনটির তৃণমূলের নেতাকর্মীরা।
মঙ্গলবার(১৮ নভেম্বর) বিকেলে জেলার
শালিখা উপজেলার আড়পাড়া হাই স্কুল মাঠে মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামাল কে আসনটিতে প্রার্থী ঘোষণার দাবিতে এই সমাবেশ করেন তারা।
শালিখা মহম্মদপুর এবং মাগুরা সদর উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। সমাবেশ শুরুর পূর্বেই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেসস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
শালিখা উপজেলাবিএনপি'র সাবেক আহবায়ক আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা দুই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকু।
এ সময় আসনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হতে দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথি তৃণমূলের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আসনটিতে ধানের শীষের মনোনয়ন চূড়ান্ত করবেন দলের নীতি নির্ধারণী ফোরাম এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, তৃণমূলের এই জনপ্রিয় নেতাকে এই আসনে নমিনেশন না দিলে ধানের শীষের বিজয় নিশ্চত করে তারেক রহমানের হাতে আসনটি তুলে দেওয়া কঠিন হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.