ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় ডুবে যাওয়া ২ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন নবাগত কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন। নিহতদের কবর জিয়ারত করলেন।
উল্লেখ্য মঙ্গলবার(১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ(৫০) ও শরাফত প্রামাণিকের ছেলে মামুন(২৮)।
বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময কুষ্টিয়া নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন নিহতের পরিবারের মানুষদের সাথে কথা বলে সান্তনা দেন তিনি বলেন একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কিছু মৃত্যু কষ্টদায়ক তাদের এই অকাল মৃত্যুতে আমার বিবেকের কাছে নাড়া দিয়েছে তাই আমি আমার নৈতিকতার কাছ থেকে শোকাহত পরিবারের পাশে এসেছি। এবং আমি কুষ্টিয়া জেলার রুট লেভেল থেকে কাজ করতে চাই। পরে নিহত পরিবারদের মাঝে কিছু খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন।এবং নিহতদের পরিবারে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পরে জেলা প্রশাসক নিহত রশিদ ও মামুনের কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা:গাজী আশিক বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.