মোঃ রোমান হোসেন
ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান মিনির নেতৃত্বে আজ বৃহস্পতিবার(২০নভেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া রোড, অন্ধ মার্কেট, চৌরঙ্গ মার্কেটসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মহিলা দলের নেত্রী ইসরাত জাহান মিনি দোকানপাট, মার্কেট, বাসাবাড়ি এবং পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে সাভার–আশুলিয়ার পরবর্তী এমপি হিসেবে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি বলেন—
“সাভার–আশুলিয়ার মানুষের ভালোবাসা ও আস্থা রয়েছে ডাঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের প্রতি। ইনশাআল্লাহ তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। ঘরে ঘরে যাচ্ছি, প্রতিটি মার্কেট, দোকান ও এলাকায় গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইছি।”
গণসংযোগে অংশ নেন স্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের অসংখ্য কর্মী। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে ধানের শীষের পক্ষে স্লোগান ও প্রচারণা চালানো হয়।
মহিলা দলের এই কর্মসূচির মাধ্যমে সাভার–আশুলিয়া এলাকার ভোটারদের মাঝে নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে বলে সাধারণ জনগণ ও স্থানীয়রা জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.