প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
হোমনায় এপিএস আবদুল মতিন খানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের গণসংযোগ লিফলেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২২ নভেম্বর শনিবার বিকেলে আছাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয়।
সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব এবং হোমনা-তিতাস অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের পরিচিত মুখ ইঞ্জিনিয়ার এমএ মতিন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । তিনি ৩১ দফার গুরুত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনের দিকনির্দেশনা তুলে ধরেন।
বিএনপির নেতা মীর মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম। বিএনপি নেতা বদিউজ্জামান বদুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আমির হোসেন ভূঁইয়া,মাথাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম,তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া,
মো.মাইন উদ্দিন সরকার,বিএনপি নেতা সারোয়ার হোসেন টিপু,জামান মেম্বার, আসাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা,সাবেক ছাত্রনেতা মো.মনিরুল হক,ছাত্রনেতা মো.মেহেদী হাসান রাজিব,জহির সরকার প্রমুখ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.