প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
যুবশক্তিকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান সেলিম রেজা

ফাতিমা আক্তার মিম
"আমি বিশ্বাস করি, আজকের তরুণরাই আগামী দিনের দেশ ও সমাজের কান্ডারী। তাদের কাঁধেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ। যুবকদের জ্ঞান, শক্তি, সৃজনশীলতা এবং দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি বিশ্বাস করি, তাদের সঠিক পথনির্দেশনা, সুযোগ এবং প্ল্যাটফর্ম দিতে পারলে, তারা রাজাপুর-কাঁঠালিয়াসহ সমগ্র দেশের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। যুবকদের হাত ধরেই আসবে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ।"সেলিম রেজা"
"আমি মনে করি, আমাদের তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা ও পর্যাপ্ত সুযোগ দিলে তারা শুধু এলাকার নয়, দেশের অর্থনীতি ও রাজনীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।"সেলিম রেজা"
"শিক্ষা, কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ—এই তিনটি ক্ষেত্রেই যুবকদের অগ্রাধিকার দিতে হবে। সেলিম রেজার রাজনীতি হবে তরুণদের জন্য বিনিয়োগের রাজনীতি।"সেলিম রেজা"
""পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো যুবশক্তি। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া)এর যুবশক্তিকে কাজে লাগিয়ে আমরা এই এলাকাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত করব।"সেলিম রেজা"
“যুবসমাজের সততা, পরিশ্রম ও স্বপ্ন যতবেশি শক্তিশালী হবে—ততবেশি শক্তিশালী হবে আমাদের ভবিষ্যৎ।"সেলিম রেজা"
“আমাদের রাজাপুর-কাঁঠালিয়া এলাকার প্রতিটি তরুণ যেন শিক্ষা, দক্ষতা ও আত্মমর্যাদায় সমৃদ্ধ হতে পারে—এটাই আমার সর্বোচ্চ কামনা।"সেলিম রেজা"
“যুবকরাই আগামী দিনের নেতা—তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও উন্নত চিন্তাই ভবিষ্যতের সঠিক পথ তৈরি করবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.