সৌরভ হাওলাদার
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে বাকেরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় এই মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী, বাংলাদেশ মুজাহিদ কমিটি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মৃধা, ইমাম কাম অডিটর আলহাজ্ব মাওলানা মো. রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.