প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ
হোমনায় এনআইডি কার্ডের নামে অতিরিক্ত টাকা নেওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা হোমনা উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে এক কম্পিউটার দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে কাশিপুর বাজারে এ অভিযান পরিচালনা করে বিসমিল্লাহ লাইব্রেরীতে অভিযান চারিয়ে দোকানের মালিক তাওহীদ খন্দকার(৩৫) কে ১৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের।
তাওহীদ খন্দকার (৩৫) রঘুনাথপুর গ্রামের মৃত মমিন খন্দকারের ছেলে। অফিস সূত্রে জানাগেছে, এক মহিলা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে বিসমিল্লাহ লাইব্রেরীতে গেলে তাওহীদ খন্দকার মহিলার নিকট থেকে ৩ হাজার টাকা নেন।
পরে ভুক্তভোগী মহিলা ইউএনও ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট অভিযোগ করলে এসিল্যান্ড সরেজমিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের বলেন,"সরকারি সেবা গ্রহণে কোনো টাকা দেওয়ার বিধান নেই। সরকারি অফিসের নাম ভাঙিয়ে কেউ টাকা আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.