প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
৩১ দফা দাবিতে চান্দিনায় বিএনপির ব্যাপক গণসংযোগ
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি গ্রামটির পাড়া-মহল্লা, দোকানপাট, সাধারণ ভোটার ও পথচারী সহ ঘরে ঘরে গিয়ে মা- বোনদের হাতে লিফলেট তুলে দেন। লিফলেট গ্রহণের সময় স্থানীয়রা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। এ সময় আতিকুল আলম শাওন বলেন, “৩১ দফা হচ্ছে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা।
মানুষের ন্যায়–অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।” লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় মাইজখার ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হারুন মজুমদার, সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দিন সেলিম , কারণখাল ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আবুল হোসেন চৌধুরী সহ উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
কর্মসূচি চলাকালে এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার মূল বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে পুরো লিফলেট বিতরণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.