মোঃ রোমান হোসেন
ঢাকা সাভারে ধানের শীষের পক্ষে জনসচেতনতা ও ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পৌরসভার ভাগলপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল, ছাত্রদল, ওলামা দলের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা দুপুর থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে বিএনপি ও যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন নেতা কর্মীরা নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে আসতে শুরু করে।
নির্ধারিত সময় টপ ক্লাস পার্টি সেন্টারে
অনুষ্ঠানটি শুরু হয়। ছাত্রদলের সিনিয়র নেতা শহিদুল ইসলাম সোহাগ ও তুহিন হোসেনের সঞ্চালনায় বিএনপি নেতা রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপির ৩১ দফা জাতির মুক্তির সনদ। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। ঢাকা-১৯ আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। তিনি আরও বলেন,
বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। সাভার ও আশুলিয়া আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও দল একজনকেই প্রার্থী করেছে। তাই দলীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মাঝে কোনো বিভেদ নেই দল ও দেশের স্বার্থেই আমরা ঐক্যবদ্ধবলে জানান তিনি ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ হাসিবুর রহমান খান,
সাভার পৌর বিএনপি'র সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন, পৌর যুবদলের সাবেক সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোবাহান মিয়া, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার নাদিম, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব খন্দকার,ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ রানা, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব রবিউল আউয়াল, ঢাকা জেলা ওলামা দলের ২য় যুগ্ন-আহবায়ক তারেক মোঃ শাহরিয়ার ইসলাম ড্রিম, ঢাকা জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রিয়া সংসদ সভাপতি সানোয়ার প্রামানিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের দলের সিঃ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ ও তুহিন হোসেন।
সভায় বক্তারা তরুণ প্রজন্মকে গণতন্ত্র ও পরিবর্তনের পক্ষে প্রথম ভোটটি ধানের শীষে দেওয়ার আহ্বান জানান।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.