প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) তিতাস উপজেলা পরিষদ মাঠে ব্যানার-বর্ণিল আয়োজনের মাধ্যমে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব তানিয়া আক্তার লুবনা, তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিতাস উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব শাকিল আহমেদ।
প্রদর্শনী মাঠে দেশীয় উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, দুগ্ধ ও ডেইরি পণ্যের বিভিন্ন স্টল স্থান পায়। আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিপালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও খামার ব্যবস্থাপনার ওপর বিভিন্ন দপ্তরের বিশেষজ্ঞরা দর্শনার্থীদের পরামর্শ প্রদান করেন।
এ আয়োজন বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, তিতাস। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
দিনব্যাপী এই প্রদর্শনীতে সাধারণ খামারি, শিক্ষার্থী, উদ্যোক্তা ও উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আধুনিক প্রযুক্তি-ভিত্তিক খামার সম্প্রসারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.