প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে আপোষহীন। গণতন্ত্রের প্রতিক। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মাকে ভীষণ প্রয়োজন। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েছেন। তারপরও কখনো দেশ ছেড়ে যাননি। আপনারা সবাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.