মোঃ রোমান হোসেন
সাভার বিরুলিয়া ইউনিয়ন থেকে অটোচালকের কংকাল উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার (১ডিসেম্বর) দিকেলে বিরুলিয়া ইউনিয়নে আমিন মোহাম্মদ টাউনের সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ অটোচালকের কংকাল উদ্ধার করে পুলিশ।
গত ২৯ শে সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ায় নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে মিলন হোসেন (১৫) অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসে নাই। নিখোঁজ মিলনের মা জোসনা বেগম গত ১৮ অক্টোবর আশুলিয়া থানায় সুমন (২৫) পিতা বাচ্চু কে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায় গত ২৯ শে সেপ্টেম্বর দুপুরে আসামী সুমন মিলন কে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই অটোরিকশাসহ মিলন নিখোঁজ হয়। সোমবার বিকেলে সাভার মডেল থানা পুলিশ আমিন মোহাম্মদ মডেল টাউনের পাশে সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কংকাল উদ্ধার করে। কংকাল উদ্ধারের পরেই আশুলিয়া থানার পুলিশ মামলার আসামী সুমন মিয়াকে গ্রেফতার করে।
সাভার মডেল থানায় থানার উপপরিদর্শক ওহাব মিয়া বলেন, সোমবার বিকেলে বিরুলিয়ায় মডেল টাউনের ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কংকাল উদ্ধার করা হয়েছে। কংকালটি ফরেনসিক তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে বলেও জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.