প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
দাউদকান্দিতে নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) সকালে দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
সকালে আলোচনা সভা শেষে গৌরীপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.হাবিবুর রহমান। নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কামাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, নিসচার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবুল হাসান ফারুক, কার্যকরী সদস্য মো.হানিফ খান,মেহেদী হাসান, মাসুম বিন ইদ্রিস, মো.রাজিব হোসেন,মো.ফয়সাল সিকদার, আহনাফ তিহামী,
মো. সাজিদসহ আরও অনেকে।আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়তে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সংগঠন সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.