প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

বিভাগীয় প্রধান রাজশাহী
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে একটি অটোভ্যানে তার ৮ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক সাবিনা। বকুলতলা আনসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ও ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.