এসডি সোহেল রানা
নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর পাক - হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন , স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ ও ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিবস টি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপ- মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।
আলোচনা সভায় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এসময় বক্তব্য, রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা-উল - হুসনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা গণ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার স্মৃতিচারণ ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও তাদের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.