প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
চান্দিনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের উদ্যোগে ৫ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ টায় চান্দিনা বিএনপি কার্যালয়ে দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিকের অধিক শ্রমিক দল ও বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহ্বায়ক- মিয়া মো. মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মো. মাসুম বিল্লাহ যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দল ও আহ্বায়ক, দেবিদ্ধার উপজেলা শ্রমিক দল। মো. জামাল হোসেন আহ্বায়ক, দাউদকান্দি উপজেলা শ্রমিক দল। সামিউল ইসলাম আকন্দ, আহ্বায়ক তিতাস উপজেলা শ্রমিক দল। মো. আবুল খায়ের মৃধা আহ্বায়ক চান্দিনা উপজেলা শ্রমিক দল। মো. মহসিন প্রধান যুগ্ম আহ্বায়ক চান্দিনা উপজেলা শ্রমিক দল। মো. সেলিম মিয়া, সদস্য সচিব চান্দিনা উপজেলা শ্রমিক দল। মো. মফিজুল ইসলাম বশির সদস্য উত্তর জেলা শ্রমিক দল। মো. মোশারফ হোসেন মুন্সী, সদস্য, উত্তর জেলা শ্রমিক দল।
মো. আবুল হোসেন, সদস্য উত্তর জেলা শ্রমিক দল। মো. বাইজিদ, সদস্য, উত্তর জেলা শ্রমিক দল। মো. সাখাওয়াত মুন্সী, সদস্য উত্তর জেলা শ্রমিক দল। মো. হানিফ সরকার, উত্তর জেলা শ্রমিক দল। মো. সোহেল মুন্সী, সভাপতি, চান্দিনা পৌর ১নং ওয়ার্ড শ্রমিক দল। মো. পিয়ারু সভাপতি চান্দিনা পৌর ৬নং ওয়ার্ড শ্রমিক দল। মো. আজিজ ফকির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা শ্রমিক দল। মো. আল-আমিন সদস্য কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দল। মো. কাসেম সভাপতি, ৪নং মজিদপুর ইউনিয়ন শ্রমিক দল তিতাস উপজেলা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সবাই দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.