প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিহত পরিবারদের নগদ অর্থ প্রদান

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের তিতাস নদীতে ৪ ডিসেম্বর আনুমানিক ১২ টার দিকে গোসল করতে গেলে বালুবাহী ট্রলি রাজাপুর রাস্তা দিয়ে তীব্র গতিতে যাওয়ার সময় উল্টে তাদের ওপরে পড়ে যায়।ঘটনাস্থলে একই পরিবারের তিন নারী নি'হত হয়। নিহতরা হলেন তিতাস উপজেলার কড়িকান্দি রাজাপুর এলাকার শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫),
ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী। ৫ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামিম সরকার বিজ্ঞসহ অন্যান্য নেতাকর্মীরা নিহত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
তারা আরো বলেন,আমাদের সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করব এবং নিহত পরিবার দের কে শোকের সমবেদনা প্রকাশ করেছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.