প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে মনোনয়ন অসন্তোষ নেতাকর্মীদের মাঝে: মীর সরফত আলী সপু

বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাদের উপেক্ষা করে সুবিধাভোগী প্রার্থীদের মনোনয়ন দেওয়ায় সাধারণ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শুক্রবার বেলা সাড়ে ১১টায় শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, যারা ত্যাগ স্বীকার করে বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের পাশ কাটিয়ে মনোনয়ন দেওয়াতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ থাকাই স্বাভাবিক। আমি নেতাকর্মীদের অনুরোধ করব- আপনারা ধৈর্য ধরুন।
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এলে সব সমস্যারই সমাধান হবে। আর যারা অরাজনৈতিক এবং এলাকায় কোনো গ্রহণযোগ্যতা নেই তাদের অবশ্যই পরিবর্তন করা হবে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা; সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.