প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
হোমনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদে জুম্মার নামাজের পরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন,হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, হোমনা পৌর বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল লতিফ, জাকির হাসান,
আব্দুল আজিজ খন্দকার সাব মিয়া, মোঃ শাজাহান মোল্লা, সাইদুল হাসান শাহিন, মোঃ শাহ আলম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় ছিলেন। পরে হোমনা উপজেলা মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.