প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
হোমনায় গ্রামবাসীর সহযোগিতায় ৮০ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ শুরু

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সরকারী বরাদ্ধ ছাড়াই উপজেলার মোহনপুর-ডহরগোপ গ্রামে নিজস্ব অর্থায়নে প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে গ্রামবাসী ।এতে খরচ হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা।সরেজমিনে দেখা গেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবক সমাজের উদ্যোগে গ্রামের প্রতিটি পরিবার থেকে অর্থ সংগ্রহ করে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রম ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছেন।
জানা গেছে,ডহরগোপ, আলমপুর,জয়নগর ও মোহনপুর গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের বসবাস।এলাকায় রয়েছে ৪টি কবরস্থান ও ৬টি মসজিদ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে কবরস্থানে লাশ নেওয়া কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হতো গ্রামবাসীর।অফিস সূত্রে জানাগেছে,রঘুনাথপুর থেকে একটি পুরাতন ইটের সলিং এর রাস্তা আধা কি.মিটার রাস্তা থাকলেও দীর্ঘদিন মেরামতের অভাবে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া গ্রামের দুই পাশে দুটি আন্তঃজেলা সড়ক থাকলেও রাস্তাটি বর্ধিত করে আন্তঃজেলা সড়ক পর্যন্ত নেয়া সম্ভব হয়নি।জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও তারা তা পূরণ করেননি বলে অভিযোগ স্থানীয়দের।অবশেষে গ্রামবাসী ও যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ চলমান আছে।এখন গ্রামবাসীর দাবি,তাদের এই মাটির রাস্তা দুটি আন্তঃজেলা সড়কের সঙ্গে যুক্ত করে সরকারিভাবে পাকা করা হোক,যাতে দীর্ঘমেয়াদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.