প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
অসহায় পরিবারের পাশে ফ্রেন্ডস ক্লাব, উপহার দিল টিউবওয়েল

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে একটি অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ) মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলার চর গ্রামে একটি অসহায় পরিবারকে আজ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
শুধু টিউবওয়েল নয় এটি স্থাপন করতে যা যা প্রয়োজন এবং খটচ হয়েছে তাও প্রদান করা হয়েছে।জানা যায় পরিবারটি খুবই গরিব।
সুপেয় পানি পানের তাদের কোন ব্যবস্থা ছিলো না। অন্যের বাড়ি থেকে পানি আনতে তাদেরকে বাঁধা দেওয়া হতো বলে পরিবারটি ফ্রেন্ডস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন শিকদারকে জানান। তিনি উদ্যোগ নিয়ে ক্লাবের অপরাপর সদস্যদের সহযোগিতায় আজ পরিবারটির আঙ্গিনায় টিউবওয়েলটি স্থাপন করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সহ সভাপতি মোঃ রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন শিকদার,তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান নিরব, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ হানিফ প্রমূখ।
এসময় সংগঠনের সদস্যরা এক প্রতিক্রিয়ায় বলেন, সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে অধ্যবধি নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। আজকের কাজটিও তারই অংশ বিশেষ। আগামীতে এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
যারা সব সময় আমাদের মানবিক কার্যক্রমে সহযোগিতা করে থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.