প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
সিরাজদিখান থানায় নতুন ওসির যোগদান

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো. আব্দুল হান্নান। রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি মো. আব্দুল হান্নান বলেন,
নতুন ওসি জানান, এলাকার সকল শ্রেণি–পেশার মানুষের সাথে সমন্বয় করে জনগণের আস্থা অর্জনই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, থানার সেবামূলক কার্যক্রম হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর।
এর আগে তিনি ঢাকা জেলার আশুলিয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের জন্য প্রশংসিত ছিলেন।
স্থানীয় জনসাধারণ নতুন ওসিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে তার যোগদানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.