প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত কৃষকে জীবিত সাপসহ নেওয়া হলো হাসপাতালে

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী এলাকায় আলু জমিতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত কৃষককে জীবিত রাসেল ভাইপার সাপসহ হাসপাতালে নিয়েছে স্বজনরা। আহত কৃষকের নাম সামসু বেপারী ।
সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানাগেছে।
সকালে উপজেলার হাসাইল চরাঞ্চলে আলু জমিতে কাজ করছিল কৃষক সামসু বেপারী। কাজ করার সময় রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়। এ সময় পাশের জমিতে কাজ করতে থাকা লোকজন সামসু বেপারীকে কামরানো সাপটিকে হাতের কাছে থাকা কৃষি সরঞ্জাম দিয়ে ধরে বস্তায় ভরে ফেলে।
পরে সামসু বেপারীর স্বজনরা তাকে উদ্ধার করে সাপসহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন আসলে কর্তব্যরত চিকিৎসক এন্টিবেনক প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয় বানারী গ্রামের মাসুম সেখ জানান, সামসু বেপারী আমার প্রতিবেশি। তাকে সাপে কামড়ানোর পরে আমরা জীবিত সাপসহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি। সদর হাসপাতালের ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বললে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছি।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাসুদুর রহমান বলেন, জমিতে কাজ করার সময় এক কৃষকে সাপ কামরালে জীবিত সাপসহ ওই কৃষককে হাসপাতালে নিয়ে আসা হয়। যারা কৃষকে নিয়ে আসছে তারা সাপটিও নিয়ে আসছে সাপটি রাসেল ভাইপার । পরে তাকে প্রাথমিক চিকিৎসা এন্টিবেনক প্রয়োগ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান টঙ্গিবাড়ীর চরাঞ্চলে এখোন মাঝেমধ্যেই রাসেল ভাইপার নামের সাপ দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.