প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা চোর আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার দুপুরে নাসরিন নামের এক মহিলা কে আটক করা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতালের ফার্মেসিতে ওষুধ বিতরণের সময় কর্মরত মরিয়ম আক্তারের কক্ষে ঢুকে ওই মহিলা তার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে ব্যাগসহ আটক করেন। ব্যাগে একটি মোবাইল ফোন, ৭ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিল।
পরে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ শহীদ উল্লাহ নিকট নিয়ে গেলে তাকে কান ধরে উটবস করিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় স্টোর ইনচার্জ মোহাম্মদ ছালা উদ্দিন সহ হাসপাতালে কর্মচারীগণ ও অনেক রোগী উপস্থিত ছিলেন।আরএমও ডাক্তার মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, মরিয়ম বিষয়টি থানা পুলিশকে জানাতে না চাইলে তাকে কান ধরে উঠবস করিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.