প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
তিতাসে ড্রেজারের পাইপ ভাংচুরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি চকে ড্রেজারের পাইপ ভাংচুরের অভিযোগ করেছে সংশ্লিষ্ট ড্রেজার মালিকপক্ষ। এ বিষয়ে তারা তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়,অজ্ঞাত ব্যক্তি বা দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে ড্রেজারের স্থাপনা ও পাইপ লাইনে ক্ষতি সাধন করে। এতে ড্রেজারের কাজে বিঘ্ন সৃষ্টি হয় এবং মালিকপক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ঘটনাটি জানার পর দায়িত্বশীলরা ৮ ডিসেম্বরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিতাস থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার কার্যক্রম চললেও বিরোধ ও ক্ষয়ক্ষতির ঘটনা মাঝে মাঝে ঘটছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.