প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ
সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাইভেটকারের ধাক্কায় মো. জুয়েল (৩৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাসাইল ইউনিয়নের সিঙ্গারটেক মেম্বার বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রশুনিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুয়েল তার সিএনজি নিয়ে নিমতলার দিকে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকার সিএনজিটিকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসতে দেখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়কের পাশে ডোবায় পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দ্রুত স্থান ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান বলে স্থানীয়রা জানান।
সিরাজদিখান থানার এসআই মাসুদ বলেন, আমাদের কেউ বিষয়টি জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.