প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
হোমনায় বিএনপির মনোনয়ন প্রার্থীর আগমনে গণমিছিল

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার ( প্রতীক - ধানের শীষ) পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় হোমনা বাস স্ট্যান্ড বালুর মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে হোমনা চৌরাস্তা হয়ে পৌর মার্কেটে এসে শেষ হয়।গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে গণ মিছিল পূর্ব সমাবেশে কুমিল্লা( উত্তর) জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ,এফ,এম,তারিক মুন্সি, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, মেঘনা উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল হক শাহীন, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার,
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ খন্দকার সাব মিয়া, মো. জাকির হাসান, আবদুল লতিফ,মো.শাহ আলম, মো. শাহজাহান মোল্লা,সাইদুল হাসান শাহিন, সাইফুল ইসলাম রাজা, অহিদুজ্জামান মোল্লা, শাহ আলম হিমেল, জামাল উদ্দিন, শেফালী বেগম সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা খন্ড খন্ড মিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরী হয়৷
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.