প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কেন্দ্র করে সিরাজদিখানে পুলিশী মহড়া

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ এর নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। এতে থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
পুলিশ জানায়, নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকায় নিয়মিত টহল এবং দৃশ্যমান পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে। মহড়ার মাধ্যমে থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক এবং জনবহুল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.