প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৮:০৩ পূর্বাহ্ণ
তিতাসের দুলারামপুর স্কুল মাঠে জামায়াত ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে ধারন করে কুমিল্লা জেলার তিতাস উপজেলা ৬নং ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে ১০ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব উঠান বৈঠকে এক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর স্কুল মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা থানা সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলামের পরিচালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ,জেলা কর্মপরিষদ সদস্য ও আমীর,বাংলাদেশ জামায়াত ইসলামী ,তিতাস উপজেলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন সরকার,সেক্রেটারি,বাংলাদেশ জামায়াত ইসলামী,তিতাস উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম তিতাস উপজেলার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া,সেক্রেটারি মোহাম্মদ শফিকূল ইসলাম,বায়তুলমো সেক্রেটারি টিম সদস্য আতাউর রহমান রতন মাস্টার,জামায়েত ইসলামের ভিটিকান্দি ইউনিয়ন ৫নং ওয়ার্ড সভাপতি জহির মাস্টার,সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ মোস্তফা,মোহাম্মদ মোস্তফা মাষ্টার,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিটিকান্দির যুব সেক্রেটারি মোহাম্মদ রকিব উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্তার আমি ভূঁইয়া,মোহাম্মদ সালাউদ্দিন সরকার,মোহাম্মদ,ইউসুফ মাষ্টার,মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাবারুক বিতরণ করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.