প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ণ
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মুন্সীগঞ্জ ১ আসনে বিক্ষোভ ও মশাল মিছিল

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপির দেওয়া খসড়া মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে স্থানীয় নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীনগর স্টেডিয়াম থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।
মশাল হাতে নেতা-কর্মীরা, খসড়া মনোনয়ন বাতিল করো, ত্যাগী নেতার সঠিক মূল্য দাও। এমন নানা স্লোগানে এলাকাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করা ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে আমলে নেওয়া হয়েছে সুবিধাভোগীদের। খসড়া মনোনয়ন থেকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নাম প্রত্যাহার করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঘোষিত খসড়া তালিকায় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ-১ আসনে দলের প্রার্থী হিসেবে খসড়া মনোনয়ন দেওয়া হয়। এই ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপির একটি অংশ অসন্তোষ প্রকাশ করে আসছে।
বিক্ষোভের কারণে সন্ধ্যায় শ্রীনগর ছনবাড়ী বাজার এলাকায় কিছু সময় যানবাহন চলাচলেও ধীরগতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.