রাজু আহমেদ,লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কার্যালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলে সেখানে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয় চত্বরে প্রবেশ করতে এবং কিছু সময় পর সেখান থেকে বের হয়ে যেতে দেখা যায়।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। অগ্নিকাণ্ডে স্টোর রুমের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে অগ্নিসংযোগের পেছনের কারণ উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।
এ ঘটনায় জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.