প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ণ
তিতাসে মহান বিজয় দিবস উদযাপন পালিত

কুৃমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার জেলা তিতাস উপজেলায় দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ,উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় তিতাস উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন।এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা,শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা তিতাস থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উপজেলা অন্যান্য সরকারী কর্মকর্তাগণ।
বীর মুক্তিযোদ্ধাগণ জাতীয় বীর ও জাতীর শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সুফল সর্বস্তরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.