প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:১০ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী প্রতিযোগিতামূলক ডিসপ্লের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ ও জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা।
বিজয় দিবস কুচকাওয়াজে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ দল, কারারক্ষী দল, আনসার দল, বাংলাদেশ স্কাউটস এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত দল। পরবর্তীতে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা স্মারক এবং কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.