প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
শ্রীনগরে বিকল্পধারা ছেড়ে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিকল্পধারা বাংলাদেশ দল ছেড়ে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলায় বাইপাস রোডে উপজেলা বিএনপির কার্যালয়ে বিকল্পধারা বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম ও শ্রীনগর উপজেলা যুবধারার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র প্রতি আকৃষ্ট হয়ে বিকল্পধারা বাংলাদেশ ছেড়ে শতাধিক নেতা-কর্মীও সমর্থকগণ বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খান, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়লসহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.